ফুলবাড়ীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন
- আপডেট সময় : ০৩:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৩০৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাঙালি জাতির ঐতিহ্য নববর্ষের আনন্দ উপভোগ করতে ব্যতিক্রমী আয়োজন করেছেন উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাকিম রহমান ডালিম ।
আজ ১৪ এপ্রিল বিজিবি ক্যাম্পসংলগ্ন ছোয়ানি বাজারে ২ নং আলাদীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ শতাধিক রিকশা -ভ্যান চালককে একটি করে গামছা উপহার এবং ইলিশ পান্তা ভোজন উৎসবের এর আয়োজন করে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাকিম রহমান ডালিম।
বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর সাধারণ ভ্যানচালকদের যেখানে ভর্তা ভাত আয়োজন করতে হিমশিম খাচ্ছে সেখানে ব্যতিক্রম আয়োজন দেখে সকলে মনে হচ্ছে ঈদের আনন্দ উপভোগ করছে । উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাকিম রহমান বলেন আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পাঁচ শতাধিক দিনমজুর ভ্যানচালককে একটি করে গামছা ও পান্তা ইলিশের স্বাদ গ্রহণের লক্ষ্যে উপজেলার দুই নং আলাদিপুর ইউনিয়ন বিএনপির এই আয়োজন এখানে তিনটি পয়েন্টে এরকম আয়োজন করা হয়েছে।
সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের নববর্ষের আনন্দ উপভোগ করতে এবং বর্তমান সরকার রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলা এবং চলাফেরার স্বাধীনতা পেয়েছে তাই আমরা বিএনপি’র পক্ষ থেকে এরকম আয়োজন যেন প্রতিনিয়ত করতে পারি এবং সাবেক প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার মরহুমার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।












